Wednesday, May 8, 2013

মুক্তিযুদ্ধে নষ্ট-ভ্রষ্ট বামদের কোনো অবদান ছিল না, অনেকেই দালাল ছিল

‘হেফাজতের ঘটনা আওয়ামীলীগের ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে’

মহান মুক্তিযুদ্ধে নষ্ট-ভ্রষ্ট বামদের কোনো অবদান ছিল না। বামদের অনেকেই মুক্তিযুদ্ধের সময় কোলাবরেটর, দালাল ছিল। তাদের অনেকেই সুযোগ ও বয়স থাকা সত্ত্বেও যুদ্ধে অংশ নেয়নি। আজকের বাংলাভিশনের লাইভ টকশো ফ্রন্ট লাইনে সরকারদলীয় এমপি গোলাম মওলা রনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই নষ্ট-ভ্রষ্ট বামদের কোনো ভালো কাজের নজির নেই। তারা কোমল-মতি তরুণদের আন্দোলনকে বিভ্রান্ত করে এবং উল্টা-পাল্টা বক্তব্যের মাধ্যমে দেশের সাধারন আলেম সমাজকে ক্ষেপিয়ে তুলেছে।
তিনি বলেন, গণজাগরন মঞ্চকে দিনের পর দিন সুযোগ দেওয়া না হলে আজকের হেফাজতকে মাঠে নামতে হতো না। হেফাজতের এই ঘটনা আওয়ামীলীগের ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে। আওয়ামীলিগের কিছু নেতাকে এখনও অনেক লোক পছন্দ করে। তাই উচিত হবে হেফাজতের সাথে দুরত্ব মিটিয়ে ফেলা।
[সূত্র]

No comments:

Post a Comment